প্যাকেটের দাম কেটে বেশি দামে ওষুধ বিক্রি, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে ওষুধের প্যাকেটে কোম্পানির মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে বাজারজাতকরণের অভিযোগের শুনানি হয়েছে গতকাল রোববার। শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ে গতকাল রোববার এই শুনানি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রেনেটা লিমিটেড নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রংপুর ডিপোর বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। তারা ওষুধের প্যাকেটের গায়ে লেখা মূল্য কেটে অতিরিক্ত মূল্য লিখে ওষুধ বিক্রি করে আসছিল। বেলাল আহমেদ নামের এক ব্যক্তি গত ১০ আগস্ট এই অভিযোগ করেন।