প্যানেল থেকে নিয়োগের দাবিতে গণ অবস্থান

সোনালী ও রূপালী ব্যাংকে বিভিন্ন পদে প্যানেল থেকে নিয়োগের দাবিতে আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের সামনে গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।
একই দাবিতে কাল আবারও তাঁরা সকাল থেকে সেখানে অবস্থান করবেন। আজকের কর্মসূচিতে সোনালী ও রুপালী ব্যাংকের প্যানেল থেকে নিয়োগ প্রত্যাশী কয়েক শ জন কর্মসূচিতে অংশ নেন। তারা এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের হস্তক্ষেপ কামনা করেন। তাঁরা এই বিষয়টি মানবিকতার দৃষ্টিতে দেখতে গভর্নরের প্রতি আহ্বান জানান।

চাকরিপ্রার্থীরা গভর্নরের সঙ্গে দেখা করতে চাইলে গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান তাদের সঙ্গে কথা বলেন। কাল গভর্নর চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলবেন—এমন আশ্বাস দেওয়ার পর আজকের কর্মসূচি শেষ হয়।
সোনালী ব্যাংকের প্যানেল থেকে চাকরি প্রত্যাশীদের গঠিত কমিটির মুখপাত্র নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আমাদের বিশ্বাস বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদের সমস্যা বুঝবেন এবং সেই অনুযায়ী সমাধান করবেন। বিজ্ঞপ্তি।
আরও পড়ুন: