প্যানেল মেয়র গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদকে (৪০) মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের তুষখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিবুল্লাহ জানান, গত ২৬ এপ্রিল রাতে পৌরসভার বহেড়াতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের করা মামলায় হারুন এজাহারভুক্ত আসামি। তাঁকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি