প্যারাবন কেটে জমি দখল ঘের তৈরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকার ভূমিদস্যুরা প্যারাবনের জমি দখল করে চিংড়ি ঘের তৈরি করছে। প্রথমে তারা বাইন-কেওড়াগাছ কেটে প্রায় বনভূমি দখলে নেয়। এরপর প্যারাবনের মাটি কেটে বাঁধ দিয়ে তৈরি করে চিংড়ি ঘের। বন বিভাগ বলছে, পর্যাপ্ত লোকবল না থাকায় ৫০০ একর প্যারাবন পাহারা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বন বিভাগ সূত্র জানায়, ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে কিছু লোক উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীসংলগ্ন ম্যানগ্রোভ বনের শতাধিক বাইন-কেওড়াগাছ কেটে রাতে মাটি কেটে চিংড়ি ঘের তৈরি করছিল। খবর পেয়ে ১৯ এপ্রিল টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা ও ঝিমংখালী সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানেরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০০ ঘনফুট বাইন-কেওড়াগাছ উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেননি।৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, বন বিভাগের বাইন-কেওড়াগাছ নিধন ও প্যারাবন দখলের খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০০ ঘনফুট বাইন-কেওড়াগাছ জব্দ করে।জানা গেছে, বনের উত্তর পাশে ঝিমংখালী এলাকার বাসিন্দা মোস্তাক আহমদ, ফরিদ আলম, আবদুস শুক্কুর, আবদুর রশিদসহ বেশকিছু ব্যক্তি একটি চক্র তৈরি করে বাঁধ দিয়ে বন বিভাগের জমি অবৈধভাবে দখল করে চিংড়ি ঘের করছেন।এ ব্যাপারে মোস্তাক আহমদ, ফরিদ আলম, আবদুস শুক্কুর ও আবদুর রশিদ বলেন, প্যারাবনের জমি ইজারা নেওয়া জন্য আবেদন করা হয়েছে। তাই মাটি কেটে চিংড়ি ঘের তৈরির কাজ চলছে বলে জানান তাঁরা।