প্যারাবন নিধনে হুমকিতে পড়েছে মহেশখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় এক কর্মশালায় বলা হয়েছে, স্থানীয় ভূমিদস্যুরা প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের তৈরি করায় জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে পড়েছে সেখানকার সাড়ে তিন লাখ মানুষ।গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা’ শীর্ষক ওই কর্মশালায় বক্তারা এ কথা বলেন। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইদুল আশরাফ, আবদুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) খালেদ মাহমুদ, ইশতিয়াক ছোবাহান প্রমুখ।