প্যারিস মিটে থম্পসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিও অলিম্পিকের রেশ এখনো আছে। এরই মধ্যে কাল থেকে প্যারিসে শুরু হচ্ছে ডায়মন্ড লিগ। অলিম্পিকে পদকজয়ী ২৭ জন অ্যাথলেট লড়বেন এই ডায়মন্ড লিগে।
এ গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্ট অবশ্য থাকছেন না প্যারিসে। জ্যামাইকান ‘বজ্রবিদ্যুৎ’ আগেই ঘোষণা দিয়েছেন, রিওর পর বিশ্রামে থাকবেন। তবে বোল্ট না থাকলেও রিওতে থাকছেন জ্যামাইকার নতুন স্প্রিন্টের রানি এলেইন থম্পসন। রিওতে মেয়েদের ১০০ মিটার ও ২০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী এ জ্যামাইকান। এএফপি।