প্যারোলে মুক্ত হয়ে মায়ের জানাজায় অংশ নিলেন দুলু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক উপমন্ত্রী ও নাটোর জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু প্যারোলে মুক্ত হয়ে গতকাল বুধবার ঢাকা থেকে নাটোরে পৌঁছে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। গত মঙ্গলবার বিকেলে তাঁর মা হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। এর পরিপ্রেক্ষিতে সরকার ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রুহুল কুদ্দুস তালুকদারকে নয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন। বুধবার বেলা সাড়ে ১১টায় সরকারি এনএস কলেজ মাঠে তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সদর উপজেলার রামসা কাজিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।