প্যারোলে মুক্তির পর জেলহাজতে মুজাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে গতকাল শনিবার ছোট ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। রাত সাড়ে আটটার দিকে তাঁকে আবার নারায়ণগঞ্জ কারাগারে ফেরত আনা হয়।ওই কারাগারের কারাধ্যক্ষ দেওয়ান তারিকুল ইসলাম বলেন, বেলা তিনটা ২৩ মিনিটে কারাগারের মূল ফটক থেকে পুলিশের কঠোর পাহারায় মুজাহিদকে একটি সাদা রঙের মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১৪২০৯০) করে ঢাকার উত্তরার আজমপুর এলাকায় নেওয়া হয়। সেখানে তিনি তাঁর ভাইয়ের জানাজায় শরিক হন। ছয় ঘণ্টার প্যারোলে মুক্তি শেষে রাত আটটা ৪০ মিনিটে তাঁকে আবার কারাগারে ফেরত আনা হয়। ২০১০ সালের ২৯ জুন মুজাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুজাহিদের বিরুদ্ধে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নানা অভিযোগ রয়েছে।মুজাহিদের ছোট ভাই ফরিদপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি আলী আশরাফ মো. শোয়ায়েব (৫৪) গত শুক্রবার বিকেলে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। গতকাল তাঁর লাশ উত্তরায় মুজাহিদের বাসভবনে নেওয়া হয় এবং সেখানকার একটি মসজিদে জানাজা হয়।