প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল সোমবার দলিত ও ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনমান উন্নয়নে রাইটস প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সভাকক্ষে হেকস্ ইপার সুইজারল্যান্ডের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা সার্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকির হোসেন। সার্পের নির্বাহী পরিচালক হিমাংশু চন্দ্র চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিভিল সার্জন আবদুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, হেকস ইপার বাংলাদেশের পরিচালক অনিক আসাদ প্রমুখ। নীলফামারী প্রতিনিধি