প্রকল্প উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বন্যাকান্দি এন এম উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার মাল্টিমিডিয়া প্রজেক্টরসংবলিত শ্রেণীকক্ষ ও বারসিক সোশ্যাল অ্যাকশন নামের দুটি ‘ডিজিটাল’ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান শিক্ষক গোলাম মওলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ শামীম আলম প্রমুখ।