প্রকল্প উন্নয়ন কর্মকর্তাকে প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গত মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সভায় এ-সংক্রান্ত লিখিত দাবি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।উপজেলা পরিষদ থেকে জানা গেছে, পিআইও জি এম ওয়ালিউল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িতদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করে আসছেন। তাঁর দায়িত্বে অবহেলার কারণে ২০১২ সালের ৩০ জুন উপজেলা চেয়ারম্যানের সাধারণ বরাদ্দের ১০৭ মেট্রিক টন চাল ফেরত গেছে। সর্বশেষ গত সোমবার জেলা পরিষদের ডাকবাংলো ছাড়া নিয়ে ইউএনওকে হুমকিও দিয়েছেন তিনি। ওই সব ঘটনায় সমন্বয় কমিটি পিআইওকে বিশ্বনাথ থেকে প্রত্যাহারের দাবি জানায়। পিআইও জি এম ওয়ালিউল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।’