প্রকল্প এলজিইডিতে হস্তান্তর, মেয়রের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর সিটি করপোরেশনের আওতাধীন শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পের কাগজপত্রসহ সোয়া তিন কোটি টাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) স্থানান্তর করা হয়েছে।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে গত রোববার তা রংপুর এলজিইডিতে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন।এর প্রতিবাদ জানিয়েছেন সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সরফুদ্দীন আহমেদ। গতকাল সোমবার নগরের গুপ্তাপাড়ার বাড়ির সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রংপুর পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খানের সুসম্পর্ক রয়েছে। আমি যাতে উন্নয়নকাজ করতে না পারি, এ কারণে ওই সচিবের নির্দেশে সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজ রংপুর এলজিইডিতে পাঠানো হয়েছে।’ সরফুদ্দীন বলেন, ‘গত ২০ ডিসেম্বর মেয়র পদে নির্বাচিত হলেও এখনো শপথগ্রহণ হচ্ছে না। এই বিলম্বের পেছনেও সচিবের হাত রয়েছে।’কাল বুধবারের মধ্যে সিটি করপোরেশনের টাকা ফেরত না পাঠালে বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরি মাঠে কাউন্সিলরদের নিয়ে নাগরিক সমাবেশ করার ঘোষণা দেন সরফুদ্দীন। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।সচিব আবু আলম মো. শহীদ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আগামী জুনের মধ্যে শ্যামাসুন্দরী খাল উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে না পারলে টাকা ফেরত যাবে। এ কারণে নির্বাচনের আগেই প্রকল্প হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।’মেয়রের শপথগ্রহণ প্রসঙ্গে সচিব বলেন, নির্বাচন কমিশন থেকে ৮ জানুয়ারি গেজেট হয়েছে। ওই গেজেট আমাদের কাছে ১৪ জানুয়ারি আসার পর প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সময়ের ওপর শপথগ্রহণ অনুষ্ঠান নির্ভর করছে।