প্রকল্প এলাকা থেকে অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতু প্রকল্পের ফুলবাড়িয়া ও সায়েদাবাদ অংশ থেকে ভাসমান দোকানপাট, অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। গতকাল মঙ্গলবার প্রকল্প এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন। এই সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নজমুল ইসলামসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।