প্রকল্প এলাকার অস্থায়ী স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্প এলাকায় তৈরি অস্থায়ী স্থাপনা গতকাল সোমবার থেকে উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটার এবং ধনুয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটার এলাকায় দুটি গ্যাসলাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ওই প্রকল্পের নকশা এলাকায় স্থাপনাগুলো তৈরি করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, ইতিমধ্যে নতুন গ্যাসলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে। এর জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে। একটি অসাধু মহল সরকার থেকে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে প্রকল্প এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করেছে। উচ্চ আদালতের নির্দেশে স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে।
গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাজিদ আনোয়ার, আরডিসি মো. শরীফুল আলম তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।
প্রকল্প এলাকার এসব স্থাপনা উচ্ছেদে গত ১৭ মে উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর-অর রশীদ ফরিদ। ১৮ মে গাজীপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসককে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সার্বিক বিষয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। কিন্তু ছয় মাসেও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে দুই জেলা প্রশাসককে ১৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল আলম কামালের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইলের গ্যাসপাইপ লাইন সম্প্রসারণ প্রকল্পে গাজীপুরের অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকা রয়েছে। এসব এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শ্রীপুরেগ্যাসসম্প্রসারণ

প্রকল্পএলাকারঅস্থায়ীস্থাপনাউচ্ছেদশুরু

গাজীপুরের শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্প এলাকায় তৈরি অস্থায়ী স্থাপনা গতকাল সোমবার থেকে উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।উচ্চ আদালতের নির্দেশে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটার এবং ধনুয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটার এলাকায় দুটি গ্যাসলাইন সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।ওই প্রকল্পের নকশা এলাকায় স্থাপনাগুলো তৈরি করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইতিমধ্যে নতুন গ্যাসলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।এর জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলছে।একটি অসাধু মহল সরকার থেকে ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে প্রকল্প এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করেছে।উচ্চ আদালতের নির্দেশে স্থাপনাগুলো অপসারণ করা হচ্ছে।

গতকাল উচ্ছেদ অভিযান চলাকালে গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাজিদ আনোয়ার, আরডিসি মো. শরীফুল আলম তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।অভিযানে সহযোগিতা করেন র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।

প্রকল্প এলাকার এসব স্থাপনা উচ্ছেদে গত ১৭ মে উচ্চ আদালতে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হারুন অর-অর রশীদ ফরিদ।১৮ মে গাজীপুর ও টাঙ্গাইলের জেলা প্রশাসককে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ সার্বিক বিষয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।কিন্তু ছয় মাসেও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত অবমাননার অভিযোগে দুই জেলা প্রশাসককে ১৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ দেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল আলম কামালের দ্বৈত বেঞ্চ।একই সঙ্গে আদালত অবৈধ স্থাপনা উচ্ছেদেরও নির্দেশ দেন।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইলের গ্যাসপাইপ লাইন সম্প্রসারণ প্রকল্পে গাজীপুরের অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকা রয়েছে।এসব এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।