প্রকল্প চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ভধারণ, স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ প্রসব এবং মা ও নবজাতকের সুরক্ষায় নীলফামারীতে ডেভেলপিং মিডওয়াইফ নামের একটি প্রকল্প চালু করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গত সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মিডওয়াইফদের পরিচিতি সভায় ওই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম। ওই পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার ইউএনও মো. সাবেত আলী। বক্তব্য দেন ব্র্যাক জেলা প্রতিনিধি রইস উদ্দিন, স্বাস্থ্য কর্মসূচির জেলা ব্যবস্থাপক আতোয়ার রহমান প্রমুখ। সভায় মিডওয়াইফদের কর্মসূচি তুলে ধরেন মিডওয়াইফ বিউটি আখতার। নীলফামারী প্রতিনিধি|