প্রকল্প বাছাই নিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্প বাছাই নিয়ে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তাদের দেওয়া প্রকল্প বাতিল করার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা গত বুধবার প্রকল্প মূল্যায়ন সভা বর্জন করেন। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, স্থানীয় জনগণের স্বার্থে প্রকল্প সামান্য পরিবর্তন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা অভিযোগ করেন, উপজেলা প্রকৌশলী উপজেলার চারটি ইউনিয়ন থেকে চারটি করে প্রকল্প আহ্বান করেন। সেই হিসাবে ইউপি চেয়ারম্যানরা ১৬টি প্রকল্প জমা দেন। কিন্তু গত বুধবার প্রকল্প মূল্যায়ন সভায় তাঁদের দেওয়া প্রকল্পগুলো বাদ দিয়ে অন্য প্রকল্প অনুমোদনের প্রস্তাব করা হয়। এ সময় চেয়ারম্যানরা প্রতিবাদ করেন। পরে তাঁদের দেওয়া প্রকল্পগুলো অনুমোদন ও নতুন প্রকল্প অন্তর্ভুক্তির চেষ্টার প্রতিবাদে সভা থেকে বের হয়ে আসেন। অপরদিকে প্রকল্প মূল্যায়ন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভার ব্যাপারে অবহিত না করার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও মোহামঞ্চদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রকল্প মূল্যায়ন কমিটির আমি একজন সদস্য। কিন্তু প্রকল্প মূল্যায়ন সভায় আমাকে ডাকা হয়নি।’এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. মঈন উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান প্রকল্প মূল্যায়ন কমিটির সভাপতি। তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নিলে আমার করার কিছু নাই।’ সদর ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা অভিযোগ করেন, ‘আমাদের কাছ থেকে প্রকল্প প্রস্তাবনা চেয়ে বাতিল করে দেওয়া কোনো অবস্থাতে আইনসমঞ্চত নয়।’ অপরদিকে উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা ইউএনওকে বাদ দিয়ে মনগড়া প্রকল্প অনুমোদনের চেষ্টা দুরভিসন্ধিমূলক।উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবর্তক চাকমা বলেন, প্রকল্প বাদ দেওয়ার অভিযোগ সত্য নয়। তবে কিছু প্রকল্প সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ের উন্নয়নের জন্য আলাদা প্রকল্প রয়েছে। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যানরা চান প্রকল্পগুলো প্রকল্প কমিটির মাধ্যমে বাস্তবায়িত হোক। কিন্তু উপজেলা পরিষদ দরপত্রের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় তাঁরা বিরোধিতা করছেন।