প্রকল্পটি পাঁচ বছর ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের আওতায় কারুশিল্প গ্রাম উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে। এ প্রকল্পের আওতায় তৈরি ৩৫টি শনের ঘরের বাঁশের বেড়া ও শনের তৈরি চালা উইপোকায় কেটে প্রায় নষ্ট করে ফেলেছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফাউন্ডেশন চত্বরের পশ্চিম পাশে ২০০১ সালে কারুশিল্প গ্রাম উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ ঘরবাড়ির আদলে পাকা ইমারতের ওপর শন ও বাঁশ দিয়ে ছোট-বড় ৩৫টি ঘর তৈরির কাজ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় ২০০৫ সালে। ব্যয় হয় এক কোটি পাঁচ লাখ টাকা।ঘর তৈরির পর ২০০৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্প যাত্রা শুরু করে। কিন্তু মাত্র তিন মাস চলার পরই বন্ধ হয়ে যায়।প্রকল্পের উদ্দেশ্য ছিল আবহমান গ্রামবাংলার সাধারণ মানুষের নিজস্ব সৃষ্টি লোক কারুশিল্পের নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি পর্যটকদের কাছে এসব পণ্য বিক্রি করা। এ প্রকল্পের আওতায় কারুশিল্পীদের দ্বারা তৈরি করা হতো অঞ্চলভিত্তিক মৃিশল্প, কাঠ খোদাই, শোলাশিল্প, ঝিনুকের শাঁখা, নারকেলের কারুশিল্প, একতারা, জামদানি শাড়ি, তাঁতবস্ত্র, নকশিকাঁথা, শতরঞ্জি, রেশমবস্ত্র, পাটজাত শিল্প, বাঁশ ও বেতের কারুশিল্প এবং তামা ও লোহার সামগ্রী।লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ জানান, ‘শুনেছি, প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় তখন প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমি পুনরায় প্রকল্পটি চালু করার চেষ্টা করছি। ইতিমধ্যে সরকারের কাছে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।’