প্রকল্পে কর্মরত বিদেশিদের নিরাপত্তা চেয়ে পুলিশকে চট্টগ্রাম ওয়াসার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এসব বিদেশি নাগরিকের কর্মস্থল, বাসস্থান ও চলাফেরায় নিরাপত্তা চেয়ে গত সোমবার চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর চিঠি দেওয়া হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার সচিব মো. সামসুদ্দোহা প্রথম আলোকে বলেন, ‘প্রকল্পে কর্মরত বিদেশিরা আমাদের লিখিতভাবে কিছু জানায়নি। তবে সাম্প্রতিক ঘটনায় উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। প্রকল্পে কাজ করা সব বিদেশি নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমাদের। সে কারণে তাঁদের তালিকা তৈরি করে পুলিশের সহায়তা চেয়েছি।’

ওয়াসার চিঠির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, ওয়াসার চিঠি এখনো হাতে পাননি তিনি। পেলে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেবেন।