প্রকল্পের আগাম অর্থ ছাড়ের জন্য ইউএনওকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রকল্পে আগাম অর্থ ছাড়ের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ছাত্রলীগের নেতা-কর্মীরা হুমকি দিয়েছেন বলে জানা গেছে। তাঁরা ইউএনকে তাঁর কার্যালয়ে আধঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি প্রকল্পে আগাম অর্থ ছাড়ের দাবিতে বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুকের নেতৃত্বে ১০-১৫ জন নেতা-কর্মী ইউএনও মো. ফারুক আহমেদের কার্যালয়ে যান। তাঁরা ইউএনওকে গালিগালাজ ও হুমকি দিয়ে আধঘণ্টা পর কার্যালয় ত্যাগ করেন।