প্রকল্পের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার সকালে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প চালু করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ এই প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে হারুন-অর-রশিদ বলেন, এর ফলে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা যাবে। গতকাল বিএসসি ইন কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষায় সারা দেশে সাতটি কেন্দ্রে পরীক্ষার্থীদের হাজিরা উপাচার্য নিজ কার্যালয়ে বসে পর্যবেক্ষণ করেন।