প্রকল্পের কাজ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর ওপর চার কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সমন্বিত বন্যানিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) সাংসদ শিবলী সাদিক। ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরিফুল আহসান লাল, বজলুল হক, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাফে খন্দকার শাহানশাহ, নবাবগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ প্রমুখ। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি