প্রকল্পের কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ার চোরখালী গ্রাম এলাকায় কাজ শুরু হওয়া কাশিপুর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্প-২-এর প্রকল্প পরিচালক গতকাল বুধবার সকালে নড়াইলের জেলা প্রশাসককে টেলিফোনে কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। প্রকল্প পরিচালকের টেলিফোনের কথা নিশ্চিত করে বুধবার বিকেলে অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) রায়হান কাওসার প্রথম আলোকে বলেন, ‘ওই আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম এখন বন্ধ থাকবে।’ নবগঙ্গা নদী ভরাট করে ওই আশ্রয়ণ প্রকল্প তৈরির প্রতিবাদে স্থানীয় লোকজন নদীর পাড়ে ১৫ অক্টোবর মানববন্ধন করে। গত ১৬ সেপ্টেম্বর এ প্রকল্প অনুমোদন করা হয়েছিল।