প্রকল্পের টাকা ফেরতের জন্য সভাপতিদের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় টিআর প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ উপজেলার ২৩টি প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে বরাদ্দ অনুযায়ী কাজ না করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অব্যবহূত খাদ্যশস্যের মূল্য ফেরত দেওয়ার জন্য তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) সূত্রে জানা গেছে, ২০০৯-২০১০ অর্থবছরে রামগতি উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ খাতে (টিআর) স্থানীয় সাংসদ, দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদের বিশেষ বরাদ্দ এবং উপজেলা পরিষদ ও পৌর সভার সাধারণ বরাদ্দের আওতায় ৩৮২টি প্রকল্পে ৬৭০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়।পিআইও মো. রইস উদ্দিন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দৌলতুজ্জামান খান পৃথক চিঠিতে ২৩টি প্রকল্পের সভাপতিকে অব্যবহূত খাদ্যশস্যের নির্ধারিত একক মূল্য (প্রায় ছয় লাখ টাকা) এক সপ্তাহের মধ্যে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ৫ আগস্ট থেকে পর্যায়ক্রমে তাঁদের ঠিকানায় ডাকযোগে এ চিঠি পাঠানো হয়।ইএনও মো. দৌলতুজ্জামান খান প্রকল্প বাস্তবায়নে অনিয়ম হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রকল্পের সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।