মুন্সিগঞ্জের লৌহজংয়ে ঢাকা ওয়াসার পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্পের প্রায় ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় লৌহজংয়ে পদ্মা যশলদিয়া পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। সেখানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম খান এসব কথা বলেন। এ সময় সংস্থার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আকতারুজ্জামান, প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম ও নির্মাতাপ্রতিষ্ঠানের চীনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাকসিম খান বলেন, এ প্রকল্পের কাজ শুরু হয়েছে ২০১৩ সালের জানুয়ারিতে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৭৫ কোটি ১৭ লাখÿটাকা। প্রকল্পের কাজটি করছে চায়না সিএমএসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তাকসিম খান বলেন, ‘এ প্রকল্পের কাজ শেষ হলে সরবরাহকৃত ভূ-উপরিভাগের ও ভূগর্ভস্থ পানির অনুপাত হবে ৪৫: ৫৫, যা বর্তমানে ৭৮: ২২।