প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের দরগাগেট এলাকায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্যসভা মিলনায়তনে মোহাম্মদ মুশ্তাক চৌধুরী রচিত কাছাড়ের ইতিহাস ঐতিহ্য ও নান্দনিকতা শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার পাণ্ডুলিপি প্রকাশনের উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক আজিজুল হক।