প্রকাশনা অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার ২০১৫ সালের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা প্রেসক্লাবে স্থানীয় সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহায়তায় নেত্রকোনা মানবাধিকার ফোরাম এই কর্মসূচির আয়োজন করে। ফোরামের সভাপতি আইনজীবী শীতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বিজন কান্তি সরকার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি লিয়াকত আলী খান, মুক্তিযোদ্ধা আবদুর রহিম প্রমুখ।