প্রকাশনা অনুষ্ঠান আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি মোশতাক দাউদীর প্রয়াণ দিবস এবং মোশতাক দাউদী স্মারকগ্রন্থ-এর প্রকাশনা উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভা ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করবেন কবি জুলফিকার মতিন। বিশেষ অতিথি থাকবেন কবি কামাল চৌধুরী, অধ্যাপক সলিমুল্লাহ খান ও কবি মোহন রায়হান।
আশির দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাড়া জাগানো ম্যাগাজিন আড্ডার প্রধান কারিগর ছিলেন মোশতাক দাউদী। তিনি সাংবাদিকতা করেছেন ঢাকা ও নিউইয়র্কে। আজ ২৬ সেপ্টেম্বর তাঁর প্রথম প্রয়াণ দিবস। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত বছরের এই দিনে তিনি মারা যান। মোশতাক দাউদী স্মারকগ্রন্থ সম্পাদনা করেছেন আপেল আবদুল্লাহ। বিজ্ঞপ্তি।