প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরের মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীরাঙ্গনা বলে অভিহিত করতেন। কুমিল্লা অঞ্চলের এমন ১৫ জন নারীর জীবনকথা তুলে ধরে বই প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মী শাহাজাদা এমরান। গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে বীরাঙ্গনার কথা নামের এই বইয়ের প্রকাশনা উত্সব হয়। কুমিল্লার সাংস্কৃতিক সংগঠন আমরা জোত্স্নার প্রতিবেশীর উদ্যোগে ওই উত্সব হয়। সংগঠনের সভাপতি জহিরুল হক দুলালের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ।