প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ছড়াকার এনায়েত হোসেনের ৭১তম জন্মোৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার এনায়েত হোসেন: প্রতিবাদী ছড়া ও ভাবসঙ্গীত বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। জেলা শহরের বায়তুল আমান এলাকায় এনায়েত হোসেনের বাড়ির পাশে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আলতাফ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এ এম সামাদ ও মঞ্জুর রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান, ডা. এম এ জলিল, আজহারুল ইসলাম ও নজরুল ইসলাম মৃধা, আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া এবং বইয়ের সম্পাদক মফিজ ইমাম। বক্তারা বলেন, ছড়াকার ইহজাগতিকতার সঙ্গে আধ্যাত্মিকতার সম্মিলন ঘটিয়েছেন। তাঁর লেখা আমাদের ভাবায়, প্রতিবাদী হতে শেখায় এবং কাজে অনুপ্রেরণা জোগায়।