প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গতকাল মঙ্গলবার সাপ্তাহিক চলনবিল কণ্ঠ পত্রিকার উদ্যোগে উপজেলা পাবলিক লাইব্রেরির হলরুমে চলনবিল রত্ন বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। বইটির লেখক চলনবিল কণ্ঠ পত্রিকার সম্পাদক আবদুর রাজ্জাক। প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠানে চলনবিল কণ্ঠ পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন তাড়াশ কলেজের উপাধ্যক্ষ ডেইজি মিলন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মুহম্মদ আবদুল জলিল, আবদুল করিম, আমিরুল ইসলাম, শোয়েব শাহরিয়ার প্রমুখ।