প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী ইউনিয়নের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে প্রকাশিত মুশুলীর ঐতিহ্য নামের একটি সাময়িকীর প্রকাশনা উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। মুশুলী স্কুল অ্যান্ড কলেজের আঙিনায় আয়োজিত প্রকাশনা উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ইফতিকার উদ্দিন ভূঁইয়া। এতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৯ আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. আয়ুব আলী খান, আশরাফ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।