প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা ভাষা ও সাহিত্যের খ্যাতিমান গবেষক দীনেশচন্দ্র সেনের সার্ধশত জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে দীনেশচন্দ্র সেন রচিত সরল বাঙ্গালা সাহিত্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হবে আজ। নগরের জামালখানে ‘বাতিঘর’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশ নেবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মাহবুবুল হক, কবি-প্রাবন্ধিক আবুল মোমেন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তফা।