প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহানারা হোসেন প্রণীত এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) কর্তৃক প্রকাশিত হিস্টরি অব অ্যানসেন্ট বেঙ্গল গ্রন্থের প্রকাশনা উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের আইবিএসের সেমিনার কক্ষে গতকাল সকাল ১০টায় আয়োজিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন ইতিহাসবিদ এ এফ সালাহউদ্দিন আহমদ। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্র সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আতফুল হাই শিবলী।