প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের তিন কবির লেখা ত্রিমোহনা ও বলাকা ধবল উত্তরীয় কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। কবি গাজী রহমান, বাশরী মোহন দাস ও ফজলুল হক সিদ্দিকীর এই বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রফিকুল্লাহ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালিদ হোসাইন ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামস আলদীন। পৌর মেয়র মুতাছিম বিল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন।