প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রকাশিত সংবাদপত্র পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্তার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন মিলনায়তনে গতকাল বুধবার সকালে এ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। তিনি বলেন, সংবাদপত্রের মাধ্যমে সভ্যতার বিস্তৃতি ঘটেছে। সংবাদপত্র তথ্যের প্রধান উৎস। এই সংবাদপত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কর্মকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, কৃতিত্ব, সাফল্য ও মেধার প্রকাশসহ বিভিন্ন তথ্য সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আলোচনা পর্ব শেষে অতিথিরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্তার মোড়ক উন্মোচন করেন।