প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে কবি কামরুল বাহার আরিফের ৫০তম জন্মদিন পালন ও তাঁর কাব্যগ্রন্থ রাঙারোদ ছুঁয়েছে পৌষের শরীর-এর প্রকাশনা উৎসব গত শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। নগরের রাজশাহী সাধারণ গ্রন্থাগারে কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল আমিন প্রামাণিক। প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন। আলোচক ছিলেন অধ্যাপক আবদুল জলিল ও কবি আরিফুল হক।