প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি হুমায়রা তাজরিয়ানের পথের অঙ্ক কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ‘বন্ধুমহল’-এর উদ্যোগে সিলেট নগরের সুবিদবাজার এলাকার সিলেট প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়। অধ্যাপক হারুন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট এমসি কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। বিশেষ অতিথির বক্তব্য দেন কবি লাভলী চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর ও গল্পকার সেলিম আউয়াল। মূল প্রবন্ধ পাঠ করেন কবি পলিয়ার ওয়াহিদ। কবি আবদুল মুকিত অপির সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সাঈদ নোমান।