প্রকাশনা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে জোটসংশ্লিষ্ট লেখকদের বাংলা একাডেমির চলতি বইমেলায় প্রকাশিত বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। এতে আলী এহসানের কথা কয় মধ্যরাত, আহম্মেদ বাবলুর পালাতে পালাতে চোর, পালাতে পালাতে সন্ন্যাসী, ইশতিয়াক আহম্মেদের সিনেমা হলের গলি, কাজল কাননের কীটদষ্ট জল, জিয়াবুল ইবনের কোনো বাইপাস নেই, রাকিবুল রকির আবীর ও হায়েনার গল্প এবং শরীফ উদ্দিন সবুজের প্যারালাল ইউনিভার্স বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি ও কবি আরিফ বুলবুল।