প্রকাশনা প্রতিষ্ঠানের লেনদেনে স্থিতাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ হয়ে যাওয়া ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার ও সাপ্তাহিক চিত্রালীর প্রকাশনা প্রতিষ্ঠান আল-হেলাল প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি লিমিটেডের সব ব্যাংক হিসাবসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি লেনদেনের ক্ষেত্রে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ওই প্রতিষ্ঠানের ৩১ জন সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন। কর্মকর্তা-কর্মচারীদের আট কোটি ৩২ লাখ টাকা বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় এ আবেদনটি করা হয়। আদালত ১২ জুলাই আদেশের দিন ধার্য করেছেন। আদালতে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন মোর্শেদ আহমেদ খান। গত মঙ্গলবার ঐতিহ্যবাহী ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার বন্ধ করে দেওয়া হয়।