প্রকাশনা শিল্প নিয়ে আন্তর্জাতিক সেমিনার আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা শিল্প নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের আন্তর্জাতিক সেমিনার। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটায় ‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শিরোনামে দুই দিনের আন্তর্জাতিক সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। দেশের প্রকাশনা জগৎকে এগিয়ে নিতে সরকারের সহযোগিতায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্র।
দুই দিনের এ সেমিনারের উদ্বোধনী পর্বে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি থাকবেন সংস্কৃতিসচিব আক্তারী মমতাজ, বিশেষ অতিথি আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি (আইপিএ) রিচার্ড চার্কিন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আন্তর্জাতিক প্রকাশক সমিতির কর্মকর্তা বেন স্টুয়ার্ড প্রমুখ।
গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান।