প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত বুধবার প্রকাশিত ‘ঈশ্বরদীতে কর্মকর্তাকে দুই মাস আটকে রেখে নির্যাতন’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে আল-হাজ্ব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবাদে বলা হয়, প্রতিষ্ঠানের কর্মকর্তা আবু তাহেরকে নির্যাতনের ঘটনার খবরটি ভিত্তিহীন ও বানোয়াট। মূলত আল-হাজ্ব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান আল-হাজ্ব আহমেদ আলী স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের কর্মকর্তা আবু তাহের দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ আত্মসাত্ করতে ‘আটক রেখে নির্যাতন করা হয়েছে’ বলে নাটক সাজিয়েছেন।