প্রকাশিত খবরের প্রতিবাদ
গত ২২ মে শেষ পৃষ্ঠায় ‘ভুয়া নামে বন্ধ্যকরণ, অর্থ আত্মসাৎ!’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সুনীল চন্দ্র কর্মকার, কাজীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর ও মেডিকেল কর্মকর্তা আবদুল লতিফ।সুনীল চন্দ্র তাঁর প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, ‘ভুয়া নাম ব্যবহার করার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে’—এমন কথা তিনি বলেননি। অপর দুই কর্মকর্তা যৌথ প্রতিবাদলিপিতে দাবি করেন, সেবাগ্রহীতারা নিজ নিজ ঠিকানায় আছেন এবং নিজেরাই টিপসই দিয়ে টাকা তুলে নিয়েছেন। প্রতিবেদকের বক্তব্য:উপপরিচালক সুনীল চন্দ্র প্রতিবেদনের বিষয়বস্তুর প্রতিবাদ করেননি। তিনি শুধু তাঁর বক্তব্যের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু প্রতিবেদনে তুলে ধরা উপপরিচালকের বক্তব্য এ প্রতিবেদকের কাছে রেকর্ড করা আছে। সেবাগ্রহীতারা নিজ নিজ ঠিকানায় আছেন বলে অপর দুই কর্মকর্তা দাবি করলেও সরেজমিনে ওই ঠিকানায় কোনো সেবাগ্রহীতা পাওয়া যায়নি। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকার লোকজনের সঙ্গে কথা বলে ওই নামে কোনো ব্যক্তিকেও পাওয়া যায়নি।