প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় প্রকাশিত ‘বান্দরবানে প্রথম আলোর প্রতিনিধির ওপর হামলার চেষ্টা’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এক প্রতিবাদলিপিতে তিনি ওই খবর বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।চেয়ারম্যান ক্যশৈহ্লা উল্লেখ করেন, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা উসকানিমূলক বাক্য উচ্চারণ করায় তিনি তা প্রত্যাহার করতে বলেন, কোনো হুমকি দেননি। এ ব্যাপারে জানতে প্রথম আলোর কেউ তাঁর সঙ্গে যোগাযোগও করেননি।ভ্রাম্যমাণ প্রতিনিধির বক্তব্য: প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই খবর প্রকাশ করা হয়েছে। ওই দিন রাতে প্রথম আলোর প্রধান কার্যালয় থেকে চেয়ারম্যান ক্যশৈহ্লার সঙ্গে তাঁর মুঠোফোনে যোগাযোগের জন্য দুবার চেষ্টা করা হয়। কিন্তু ফোনে সংযোগ স্থাপন করা যায়নি।