প্রকাশিত খবরের প্রতিবাদ
প্রথম আলোর বিশাল বাংলা (৪) পাতায় গত রোববার প্রকাশিত ‘ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ, ওসিসহ আহত ২০’ শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছেন ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতারা।পৃথকভাবে পাঠানো প্রতিবাদলিপির একটিতে স্বাক্ষর করেছেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান। অন্যটিতে স্বাক্ষর করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।উভয় প্রতিবাদলিপিতে বলা হয়, ‘খবরে ছাত্রলীগ নেতা হিসেবে যাঁদের পরিচয় দেওয়া হয়েছে, তাঁরা বর্তমানে ছাত্রলীগের কেউ নন, ঢাকা জেলা ছাত্রলীগের কমিটি এক বছর আগে বিলুপ্ত করা হয়েছে। এলাকার শান্তিশৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার স্বার্থে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ওই দিন পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ ছাড়া ঘটনার দিন দোহারে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো সভা-সমাবেশ ছিল না।’