প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৮ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘চিকিৎসার অবহেলায় গর্ভজাত সন্তানের মৃত্যুর অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিএভিএস ক্লিনিকের চিকিৎসক মরিয়ম বেগম ও জোবায়দুল ভূঁইয়া। প্রতিবাদলিপিতে তাঁরা বলেছেন, ২৭ জানুয়ারি ফাতেমা বেগমের স্বজনেরা অস্ত্রোপচারের অনুমতি দিতে বিলম্ব করেছিল। এর মধ্যে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। অনুমতি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করা হয়। এতে মৃত সন্তান জন্ম নেয়, তবে নারীর জীবন রক্ষা পায়।প্রতিবেদকের বক্তব্য: অবহেলায় মৃত্যুর অভিযোগ এনে ফাতেমা বেগমের ভাই মাহফুজুর রহমান ঘটনার দিন রাতে মরিয়ম বেগম ও জোবায়দুল ভূঁইয়ার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন। মামলার বিবরণ এবং বাদী ও মিরপুর থানার ওসির বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। মুঠোফোনে চেষ্টা করেও চিকিৎসক মরিয়ম বেগমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।