প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণ’ শীর্ষক প্রতিবেদনের দুটি তথ্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ চিকিৎসা গবেষণা কাউন্সিলের সহকারী পরিচালক মাহমুদ-উজ-জাহান ও ঢাকা মেডিকেল কলেজের রক্তরোগ বিষয়ের শিক্ষক অখিল রঞ্জন বিশ্বাস।মাহমুদ-উজ-জাহান জানিয়েছেন, তিনি হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার কোনো প্রশিক্ষণে কখনো অংশ নেননি। অখিল রঞ্জন বিশ্বাস বলেছেন, তিনি রক্তরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। সে কারণে অস্থিমজ্জা প্রতিস্থাপনের প্রশিক্ষণে তিনি অংশ নেন।প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের সব তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের নথি থেকে পাওয়া। অধিদপ্তর থেকে লিখিতভাবে জানানো হয়েছিল, মাহমুদ-উজ-জাহান জাপানে বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। পাশাপাশি তথ্য দেওয়া হয়, অখিল রঞ্জন বিশ্বাস দাঁতের সৌন্দর্যবর্ধন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এ তথ্য সঠিক নয়।তবে তথ্য দুটি যাচাই না করে প্রতিবেদনে অন্তর্ভুক্ত করায় প্রথম আলো দুঃখ প্রকাশ করছে।