প্রকাশিত খবরের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত ‘পাঁচ হামলাকারীকে শনাক্ত করাই কাল হলো তার’ শীর্ষক খবরের প্রতিবাদ করেছেন ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (উত্তর) মো. আলতাফ হোসেন। প্রতিবাদলিপিতে তিনি বলেন, তিনি ইটিসি পরিবহনের চেয়ারম্যান। তবে ইটিসি পরিবহনের ব্যানারে বিভিন্ন মালিকের গাড়ি চলে। সেদিন যে দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা ঘটে, সেটি ৯ নম্বর রুটের পল্লবী সুপার সার্ভিস লিমিটেড (ঢাকা মেট্রো জ-১১-২০৫৩) ও ইটিসি পরিবহন (ঢাকা মেট্রো জ ১১-১৭২২)। ওই দুই বাসের মালিক তিনি নন। দুটি গাড়ি পল্লবী থানায় আটক আছে। বিজ্ঞপ্তি।