প্রকাশিত খবরের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ এপ্রিল প্রথম আলোয় ‘কেশবপুরে সড়কের কাজে অনিয়ম/ ইট নিম্নমানের, বালুতে মেশানো হচ্ছে মাটি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন ঠিকাদার মো. ইকবাল জমাদ্দার। ওই দিনই পাঠানো এক প্রতিবাদপত্রে তিনি বলেন, ‘প্রতিবেদনের সঙ্গে যে ছবি ছাপা হয়েছে, সেটি আমার সাইটের (প্রকল্প এলাকার) নয়। এ সাইটে STONE ফ্রগ মার্কের ইট ব্যবহার করা হচ্ছে। এসব ইট যশোর এলজিইডির পরীক্ষায় উন্নত মানের বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া ২৫ এপ্রিল প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইট পরিদর্শন করে কোনো নিম্নমানের ইট দেখতে পাননি।’