প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১০ টাকার আইডি কার্ড ১০০ টাকা!’ শিরোনামে গত বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া৷
প্রাধ্যক্ষ জানিয়েছেন, প্রতিবেদনে ব্যবহৃত তথ্য-উপাত্তগুলো একেবারেই সঠিক নয়। বিজয় একাত্তর হলে লেমিনেটিংয়ের জন্য ১০০ টাকা কখনোই নেওয়া হয়নি৷ কোনো শিক্ষার্থীর কাছ থেকেই একাধিকবার ফি নেওয়া হয়নি। আর বার্ষিক ফিও হল ভেদে ভিন্ন ভিন্ন হয়। তাই অন্য হলগুলোর তুলনায় বিজয় একাত্তর হলে থাকতে ১০ গুণ বেশি ফি দিতে হয়—এই অভিযোগ মোটেও সঠিক নয়।