প্রকাশিত খবরের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারঘোষিত বেতন-স্কেলের দাবিতে যশোরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নিয়ে গত ২৮ জুন প্রথম আলোয় প্রকাশিত একটি খবরের প্রতিবাদ জানানো হয়েছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, সংবাদটি সমিতির এজিএম (কম) মো. মিজানুর রহমান ও এজিএম (জিএস) মো. জহুরুল ইসলামকে জড়িয়ে প্রকাশ করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। ওই মানববন্ধনে তাঁরা উপস্থিত ছিলেন না এবং বক্তব্য দেননি।